প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ০৭:৪৪ এএম
          --- ২ সপ্তাহ আগে
Ad

হাম ও জ্বালানিসংকট মোকাবিলায় আরও দ্রুত ও কার্যকর ব্যবস্থা চায় ইসলামী আন্দোলন

অ- অ+
হাম ও জ্বালানিসংকট মোকাবিলায় আরও দ্রুত ও কার্যকর ব্যবস্থা চায় ইসলামী আন্দোলন
ইসলামী আন্দোলন হাম ও জ্বালানিসংকট মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
Ad


নিজস্ব প্রতিবেদক

ঢাকা | প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০২: ৩২


ইসলামী আন্দোলন বাংলাদেশ

দেশে শিশুদের হাম ও জ্বালানিসংকট মোকাবিলায় ক্ষমতাসীন বিএনপি সরকারকে আরও দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার এক বিবৃতিতে এই আহ্বান জানান দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।


চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের বিবৃতিতে দলের পক্ষ থেকে হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানানো হয়েছে। জ্বালানিসংকটকে ঘিরেও সরকারের পদক্ষেপ চেয়েছে দলটি।



বিবৃতিতে ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘সারা দেশে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলেছে। সরকারি হিসাবেই রাজশাহীতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। হামের মতো প্রতিরোধযোগ্য একটি রোগ নতুন করে শিশুদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ানো রাষ্ট্র হিসেবে আমাদের ব্যর্থতার লক্ষণ। হামের প্রাদুর্ভাব রোধে টিকার পাশাপাশি ইতিমধ্যে আক্রান্ত শিশুদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা করা জরুরি। কিন্তু হাম যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে, তাতে চিকিৎসা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সরকারকে বলব, দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিন। আর কোনো শিশুর মৃত্যু আমরা দেখতে চাই না।’


জ্বালানিসংকট সম্পর্কে ইসলামী আন্দোলনের বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি সরকারের মন্ত্রীর কথা শুনলে মনে হয় জ্বালানি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু পাম্পগুলোতে দীর্ঘ সারি তৈরি হচ্ছে, জ্বালানির অভাবে উপকূলের জেলেরা নদীতে মাছ ধরতে যেতে পারছেন না। জ্বালানিসংকটের কারণে নদীতে যেতে না পারায় খুলনা, বরগুনা, শরীয়তপুরসহ উপকূলে হাজার হাজার জেলে পরিবার পথে বসতে চলেছে। আমরা জানি, এটা বৈশ্বিক সংকট। কিন্তু এই সংকট যখন মানুষের রুটি–রুজির ওপর আঘাত করে, তখন সরকারের উচিত ত্বরিত পদক্ষেপ নেওয়া। বিশেষ করে উপকূলের জেলেদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় জ্বালানির ব্যবস্থা করতে হবে। সামনেই নিষেধাজ্ঞার মৌসুম চলে আসছে। এই সময়ে নদীতে বা সাগরে যেতে না পারলে তাঁদের আর্থিক সংকট তীব্র হবে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert